২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শ্রমিক অসন্তোষে কারখানায় ছুটি

বেতন-ভাতা, বিশুদ্ধ পানি সরবরাহসহ বিভিন্ন দাবিতে শ্রমিক বিক্ষোভের পর গাজীপুরের সাতাইশ এলাকায় একটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।  

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 01:31 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

গাজীপুর শিল্পাঞ্চলের সহকারী পুলিশ সুপার এস এ খালেক জানান, বুধবার সকালে ‘হুপ লোন অ্যাপারেলস’ কারখানায় এ ঘটনা ঘটে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রডাকশন ইনসেনটিভ  বোনাস, লাঞ্চ ভাতা ও বিশুদ্ধ খাবার পানি সরবরাহসহ কয়েকটি দাবিতে সকাল ৯টার দিকে কারখানাটির অন্তত তিন হাজার শ্রমিক কর্মবিরতি শুরু করে। একপর্যায়ে তারা কারখানার ভেতর থেকে বেরিয়ে এসে বিক্ষোভ শুরু করলে কর্তৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করে।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

অন্যদিকে ইনক্রিমেন্ট ও হাজিরা বোনাস বাড়ানোর দাবিতে বিক্ষোভের মুখে মঙ্গলবার রাতে বন্ধ হয়ে যাওয়া সাইনবোর্ড এলাকার মিনিম্যাক্স কারখানার শ্রমিকরা বুধবারও বিক্ষোভ করেছে।

তারা কারখানা ফটকের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করে। পরে পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।