২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে সেপটিক ট্যাংক সংস্কার কাজে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 04:41 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

মঙ্গলবার উপজেলার পাকশীর যুক্তিতলা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন যুক্তিতলা গ্রামের আব্দুর রশিদের ছেলে জনি (২৫) ও আব্দুস সালামের ছেলে পান্নু (২০)।

ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রামের শফিকুল ইসলামের বাড়ির সেপটিক ট্যাংক সংস্কারের জন্যে কয়েকজন শ্রমিক সকালে কাজে যোগ দেন।

দুপুরের দিকে কয়েকজন শ্রমিক সেপটিক ট্যাংকে নামলে তাদের মধ্যে তিনজন জ্ঞান হারিয়ে ফেলেন।

তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে জনি ও পান্নুর মৃত্যু হয়।

আরেকজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।