২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় মৃত্যু শরীয়তপুরের ২ সহোদরের

লিবিয়ায় সরকার বিরোধীদের বোমা হামলায় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দুই সহোদরের মৃত্যু হয়েছে।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 08:04 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

রোববার স্থানীয় সময় রাত ৯টায় এ ঘটনায় নিহতরা হলেন দক্ষিণ কোদালপুর গ্রামের আবদুল কুদ্দুস ছৈয়ালের ছেলে স্বপন ছৈয়াল (২৮) ও মিলন ছৈয়াল (২৫)।

খবর শোনর পর থেকে পরিবারে চলছে মাতম। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

কোদালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান সাংবাদিকদের এ কবর নিশ্চিত করেন।

তবে, তারা লিবিয়ার কোন শহরে থাকতেন তা তিনি জানাতে পারেননি।

তিনি জানান, ২০০৯ সালে মিলন ছৈয়াল লিবিয়া যান। পরের বছর বড়ভাই স্বপন ছৈয়ালকে নিয়ে যান তিনি। দুভাই একসঙ্গে একটি মিনারেল ওয়াটার কারখানায় কাজ করতেন।

রোববার কাজ শেষে বাসায় ফিরে রাত ৯টায় তারা খাওয়াদাওয়া করছিলেন। এ সময় সরকার বিরোধীদের ছোড়া একটি বোমা বিস্ফোরিত হলে এ দুবাইয়ের মৃত্যু হয়।

চেয়ারম্যান আরো জানান, দুই ছেলেকে একসঙ্গে হারিয়ে মা মোরশেদা বেগম ও বাবা কুদ্দুস ছৈয়াল শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। বার বার তারা মুর্ছা যাচ্ছেন।

বাবা কুদ্দুস ছৈয়াল বলেন, “অভাবের সংসারে ভাগ্যের চাকা ঘোরাতে বড় আশা করে ছেলেদের লিবিয়া পাছিয়েছিলাম। এখন আমার সব গেল।”