সুরমা নদীর পানি বিপদ সীমার উপর
টানা বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে সুনামগঞ্জে সুরমাসহ বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাঈদ আহমদ জানান, সুরমা নদীর পানি ষোলঘর পয়েন্টে বেলা ৩টায় বিপদ সীমার ৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে তিনি জানান।
এদিকে পৌর শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ কারণে শহরবাসীকে ভোগান্তিতে পড়তে হয়।
