দিনাজপুরে যুবলীগ নেতার লাশ উদ্ধার
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় যুবলীগের এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার উপজেলার খাট্টাউছনা বাজার থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়।
মিলনের বড় ভাই মনিরুজ্জামান মিঠু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সন্ধ্যায় মিলন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সকালে খাট্টাউছনা বাজার সংলগ্ন পুকুরের পাড়ে মিলনের লাশ দেখে স্থানীয়রা বাড়িতে খবর দেয়।
তিনি বলেন, “দলীয় কোন্দল কিংবা কেবল ব্যবসা নিয়ে কারও সঙ্গে মিলনের কোনো বিরোধ থাকতে পারে। এর জের ধরে তাকে হত্যা করা হতে পারে।”
হাকিমপুর থানার ওসি মোখলেছুর রহমান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।
