চাঁপাইনবাবগঞ্জে নসিমনের ধাক্কায় স্কুলছাত্র নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুলে যাওয়ার পথে শ্যালো যান নসিমনের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।
নিহত ফয়সাল (১১) ওই উপজেলার লাহারপুর গ্রামের দুরুল হুদার ছেলে। ধোবড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল ফয়সাল।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ফয়সাল বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। পথে একটি নসিমন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
