২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ঢাকার সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 12:54 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার সাহা জানান, সোমবার ভোর থেকে সকালের দিকে সাভারের বলিয়ারপুর এবং আশুলিয়ার জিরানি ও কবিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেন নি।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে বলিয়ারপুর মধুমতি মডেল টাউনের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে বিআরটিসি বাসের চাপায় অজ্ঞাত পরিচয়ের এক যুবক (২৮) নিহত হয়েছেন ।

খবর পেয়ে পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

এ দিকে আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম জানান, সকালে বৃষ্টির মধ্যে আশুলিয়ার কবিরপুর বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক বৃদ্ধ রাস্তা পার হচ্ছিলেন। এ সময় শ্যামলী পরিবহনের একটি বাস চাপা দিলেন ঘটনাস্থলেই তিনি মারা যান।

বৃদ্ধের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

এছাড়া একই মহাসড়কের জিরানি এলাকায় দ্রুতগতির একটি গাড়ি একটি রিকশা ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় এক যুবক (৩০) নিহত হয়।

তবে এ দুই ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।