ফেনীতে বিস্ফোরণে আহত টেকনিশিয়ানের মৃত্যু
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ বাখরাবাদ গ্যাসের টেকনিশয়ান রফিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার ভোরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রফিকুল ইসলাম মারা যান বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক।
রফিকুল বাখরাবাদ গ্যাসের ফেনী অফিসের টেকনেশিয়ান ছিলেন।
রোববার বেলা ১টার দিকে ছাগলনাইয়ার মজুমদার সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস লাইনের সংযোগ পরীক্ষা করার সময় হঠাৎ করেই গ্যাসের লাইনে বিস্ফোরণ ঘটলে বাখরাবাদ ফেনী অফিসের উপ-সহকারী প্রকৌশলী ওয়াসিম ও টেকনেশিয়ান রফিকুল দগ্ধ হন।
তাদের উদ্ধার করতে গিয়ে দগ্ধ হন ফিলিং স্টেশনের কর্মচারী ও গ্যাস নিতে আসা অটোরিকশার চালকসহ আরো ১০ জন।
আহত অন্যরা হলেন- ফিলিং স্টেশনের কর্মকর্তা মামুন রশিদ চৌধুরী (৩২), অটোরিকশা চালক এয়ার আহম্মদ (৪৫), নুরুল আমিন (৫৪), নুরুল আমিন (৩৪), জাহাঙ্গীর আলম (২২), মোহাম্মদ হান্নান (২১), মোহাম্মদ হারুণ (৩৪), বাপ্পি (১৯), আবদুর রহিম ও আবু সৈয়দ।
দুর্ঘটনার পর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ঢাকা মেডিকেল কলেহ হাসসপাতালে পাঠানো হয়।
সিএনজি স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ ১২
