কাফরুলে আগুনে শিশুসহ দগ্ধ ৫
রাজধানীর দক্ষিণ কাফরুলে একটি টিনশেড ঘরে আগুন লেগে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন।
সোমবার ভোরে ইব্রাহীমপুর এলাকায় এ ঘটনায় দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক।
দগ্ধরা হলেন- গৃহকর্তা জয়নাল আবেদীন (৩৮),তার স্ত্রী পেয়ারা বেগম (৩৫), দুই ছেলে রবিউল হাসান (১২) ও রাব্বি (৭) এবং ভাগ্নী খাদিজা আক্তার (১৫)।
চিকিৎসকের বরাত দিয়ে পরিদর্শক মোজাম্মেল জানান, জয়নাল ও তার স্ত্রীর শরীরের প্রায় ৩৫ ভাগ পুড়ে গেছে। অন্যদের প্রায় ২০ ভাগ পুড়েছে।
জয়নালের ঘরে আগুন দেখে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে দগ্ধদের হাসাপাতালে আনে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
