২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার সন্দেহে জামায়াত নেতাসহ আটক ৯ 

নাশকতার সৃষ্টির পরিকল্পনায় জড়িত সন্দেহে রাজধানীতে জামায়াতে ইসলামীর এক নেতাসহ নয়জনকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 09:33 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

আটকদের মধ্যে জামায়াতের কদমতলী থানা শাখার আমির আবুল কাশেম রয়েছেন বলে জানিয়েছেন কদমতলী থানার ওসি মোস্তাফিজুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে কদমতলী থেকে কাশেমসহ নয়জনকে আটক করা হয়েছে।

“তারা কদমতলীতে দলীয় লিফলেট বিতরণ করছিল। এতে সেখানে বিশৃঙ্খলা হতে পারে এমন আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।

তাদের নাশকতা বা ধ্বংসাত্মক কোনো কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্য ছিল কিনা তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।