সিরাজগঞ্জে দুর্ঘটনায় নিহত ১
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক ব্যাক্তির মৃ্ত্যু হয়েছে, আহত হন চার জন।
রোববার দুপুর ১টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনায় নিহত রবি চাঁদ (৫০) উপজেলার পাইকপাড়ার বাসিন্দা।
উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা জানান, পাবনা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা ৫ জন আহত হয়। আহতদের হাসপাতালে নেয়ার পথে রবির মৃত্যু হয়।
চালকরা পালিয়ে গেলেও বাস ও অটোরিকশা আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
