‘ভুল চিকিৎসায়’ শিশুর মৃত্যু, সিলেটে হাসপাতালে ভাংচুর
‘ভুল চিকিৎসায়’ এক শিশুর মৃত্যুর অভিযোগে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভাংচুর চালিয়েছে তার স্বজনরা।
রোববার সকাল ১০টায় মৃত নুসরাত (১১ মাস) নগরীর শেখঘাট কলাপাড়ার ডহর এলাকার নাজমুল হোসেন ও রেফা বেগমের মেয়ে।
তিনি অভিযোগ করেন, সকাল ৯টা ২০ মিনিটের দিকে হাসপাতালের নার্স তাকে একটি ইনজেকশন দেন। এর পরপরই নুসরাত নিস্তেজ হয়ে যেতে থাকে। তাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হলেও সকাল ১০টার দিকে মৃত্যু হয়।
কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, শিশুটির মৃত্যুর পর তার স্বজনরা ওই ওয়ার্ডের সংশ্লিষ্ট চিকিৎসকের কক্ষের গ্লাস ও কয়েকটি চেয়ার ভাংচুর করে।
পরে হাসপাতালের পরিচালক আমজাদ হোসেন চৌধুরী, শিশু বিশেষজ্ঞ অধ্যাপক আব্দুল মালিক ও উইমেন্স মেডিকেলের পরিচালক, শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুল মতিন শিশুটির লাশ পর্যবেক্ষণ করে রোগীর স্বজনদের সঙ্গে বৈঠক করে ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করলে পরিস্থিতি শান্ত হয়।
হাসপাতালের শিশু বিভাগের রেজিস্ট্রার ডা. রাশেদুল ইসলাম বলেন, এ ঘটনায় দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
