২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈরে প্রকৌশলীর বাসায় ডাকাতি, আহত ৩

গাজীপুরে কালিয়াকৈর উপজেলায় এক প্রকৌশলীর বাসার গ্রিল কেটে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে একদল সশস্ত্র দৃর্বৃত্ত।   

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 02:27 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

এ সময় তারা বাড়ির তিন সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

কালিয়াকৈর থানার এসআই মো. মাসুদ আলম জানান, শনিবার মধ্যরাতে বেগুনবাড়ি এলাকায় প্রকৌশলী মো. রাশেদুল ইসলামের (২৭) বাড়িতে এ ঘটনা ঘটে।

রাশেদুলসহ আহত অন্যরা হলেন তার মা রওশনারা বেগম (৪৫) ও নানি জয়তুন নেছা। তিনজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৃহকর্তা রাশেদুল ‘গ্রামীণফোনের’ একজন প্রকৌশলী। রাজধানীর গুলশান কার্যালয়ে কাজ করেন তিনি। ছুটি থাকায় তিনি কালিয়াকৈরে বাড়িতে গিয়েছিলেন।

আহত রওশনারার মেয়ের জামাই আওলাদ হোসেন জানান, রাত ১টার দিকে ৮/৯জন অস্ত্রধারী ডাকাত রাশেদুলদের বাড়ির প্রধান ফটকের গ্রিল ভেঙ্গে ভেতরে ঢুকে। এ সময় তারা ঘরের আলমিরাতে থাকা ৭০ হাজার টাকা, একটি ল্যাপটপ, ৩টি মোবাইল ফোন সেট ও চার ভরি স্বর্ণালঙ্কার লুট করে। বাধা দিতে গেলে ধারালো অস্ত্রদিয়ে রাশেদুলসহ অন্যদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে জখম করে পালিয়ে যায় ডাকাতরা।