২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ডাকাত সন্দেহে দুই যুবক আটক

কক্সবাজার সদর উপজেলায় ডাকাত সন্দেহে দুই যুবককে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 02:14 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

রোববার ভোর ৫টার দিকে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের রবার ড্যাম এলাকা থেকে এদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের খোনকার খিল এলাকার বেদার মিয়ার ছেলে সাইফুদ্দিন (২৪), পোকখালী ইউনিয়নের নাইক্ষ্যংদিয়া এলাকার শাহ আলমের ছেলে মোহাম্মদ হাসান (২৭)।

সদর উপজেলার ঈদগাঁও পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মনজুর কাদের বলেনন, “রবার ড্যাম এলাকায় একটি বাড়িতে ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় টহল পুলিশ এদের আটক করে। তবে তাদের কাছ থেকে ডাকাতির কোনো মালামাল পাওয়া যায়নি।

এ ব্যাপারে মামলা হয়েছে বলেও জানান তিনি।