রহিমা ফুডের অ্যাকাউন্টে ৪৫০ টাকা নেই!
পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘রহিমা ফুড’ কোম্পানির হিসাবে মাত্র সাড়ে চারশ’ টাকার চেক জমা দিয়ে অপ্রতুল ব্যালেন্সের কারণে টাকা পাননি বলে অভিযোগ করেছেন সিলেটের এক বিনিয়োগকারী।
গত ৪ মার্চ এবং ১৬ জুন ‘ইনসাফিসিয়েন্ট ব্যালেন্সের' কারণে খাদ্য আনুষাঙ্গিক খাতের প্রতিষ্ঠান রহিমা ফুডে বিনিয়োগকারী দেবব্রত ঘোষ চৌধুরী নামের ওই ব্যক্তির চেক দুইবার ‘ডিজঅনার’ হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি তিনি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনকে ই-মেইল করে জানিয়েছেন।
২০১৩ সালে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।
দেবব্রত ঘোষ তার ব্যক্তিগত ব্যাংক হিসাবে (ব্যাংক এশিয়া) চেকটি কালেকশনের জন্য জমা দিলে ‘ইনসাফিসিয়েন্ট ব্যালান্সের’কারণে চেকটি ডিজওনার হয়।
দেবব্রত বলেন, “রহিমা ফুড কোম্পানির অ্যাকাউন্টে ৪৫০ টাকা নেই, এটা দুঃখজনক।”
