২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ের ঢাল থেকে সরে যাওয়ার পরামর্শ

কয়েকদিনের ভারি বর্ষণে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় পাহাড়ের ঢালে বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরে যেতে বলেছে জেলা প্রশাসন।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 08:26 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

শনিবার প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে শহরে  মাইকিং করা হয়।

জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম জানান, গত কয়েকদিনের ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের আশঙ্কায় শহর এলাকায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে পরামর্শ দেয়া হয়েছে।

তবে যেকোনো জরুরু পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

লামা উপজেলার সাবেক চেয়ারম্যান মো. ইসমাইল জানান, লামা উপজেলায় পাহাড় ধসের ঘটনায় ২০১০ সালে এগার জন এবং ২০১২ সালে উনত্রিশ জন নিহত হয়েছে।

বান্দরবান সদরের বনরূপা, ইসলামপুর, বান্দরবান-রোয়াংছড়ি সড়কে তংপ্রু পাড়া এলাকায় যেকোনো সময় পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে বলে সরেজমিনে গিয়ে দেখা গেছে।

অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড, বেপরোয়া পাহাড় কাটা ও বৃক্ষ নিধনকে দায়ী করেছে পরিবেশকাদীরা।

পরিবেশকর্মী জুয়ামলিয়ান আমলাই জানান, বেপরোয়া পাহাড় কাটা হচ্ছে। নিধন করা হয়েছে বৃক্ষ। এসব কারণে পরিবেশে নেতিবাচক প্রভাব পড়েছে। বেড়েছে পাহাড় ধসের ঘটনা।