২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর কারাগারে হাজতির ‘আত্মহত্যা’

ফরিদপুর কারাগারে শুক্রবার রাতে হত্যা মামলার এক আসামি আত্বহত্যা করেছেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 04:45 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

জেল সুপার এসএম নজরুল উসলাম জানান, মৃত আজাদ শেখ (২৯) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দরিয়ার মাঠ এলাকার শাম শেখের ছেলে।

তিনি জানান, কারাগারের ৩ নম্বর সেলে আজাদ নিজের পরনের লুঙ্গি গলায় পেঁচিয়ে দরজার সঙ্গে ঝুলে আত্বহত্যার চেষ্টা করেন।

সেখান থেকে উদ্ধার করে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, হত্যা মামলার আসামি আজাদ মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করার দুই মিনিটের মধ্যেই নিরাপত্তারক্ষীরা তাকে বাঁচানোর চেষ্টা করেন।