ঝিনাইদহে ৩ দিন ধরে নিখোঁজ মুদি ব্যবসায়ী
ঝিনাইদহ সদর উপজেলার উত্তর ভবানীপুর বাজারের মুদি ব্যবসায়ী জালাল উদ্দিন মোল্লা তিন ধরে নিখোঁজ রয়েছেন।
জালালের ভাইপো সোহাগ জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি বাড়ি থেকে বের হন।
তিনি অটো ভ্যানযোগে বাড়ি থেকে ঝিনাইদহ পাগলা কানাই স্ট্যান্ডে নামেন। এরপর ব্যাংক থেকে ৩ লাখ ৭৫ হাজার টাকা তোলেন। ওই সময় পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ ছিল।
এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে তিনি জানান।
ঝিনাইদহ সদর থানার ওসি মো. শাহাব উদ্দিন আজাদ জানান, জালাল উদ্দিনের পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
তার সন্ধানে পুলিশের তৎপরতা চলছে বলে জানান ওসি।
