২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টানা বর্ষণে ফরিদপুরে জলাবদ্ধতা, জন দুর্ভোগ

তিন দিনের টানা বর্ষণে ফরিদপুর শহরের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েকশ পরিবার।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 08:06 PM

Updated : 13 Oct 2022, 12:15 PM

আষাঢ়ের শুরুতেই এই বৃষ্টিতে পৌর এলাকার গোয়ালচামট, মোল্লাবাড়ি সড়ক, ওয়্যারলেসপাড়া, এক নম্বর সড়ক, টেপাখোল, আলীপুর, লক্ষিপুর, খাবাসপুরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

গোয়ালচামট এলাকার বাসিন্দা সালমা বেগম বলেন, “হঠাৎ করে পানি জমে যাওয়ায় গবাদিপশুসহ পরিবারের লোকদের নিয়ে সমস্যা মধ্যে রয়েছি।”

ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু জানান, পৌরসভার মধ্যে অপরিকল্পিভাবে নাগরায়ণের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। স্থায়ী ব্যবস্থা করার মতো অর্থ পৌরসভার নেই। তাই আপাতত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে। অর্থের জোগান হলে স্থায়ী সমাধানের ব্যবস্থা নেয়া সম্ভব হবে।

ফরিদপুরের আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকতা সূর্যল আমিন জানান, গত তিন দিনে গড়ে ফরিদপুরে ৯৭ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মৌসুমী বায়ুর প্রভাবে টানা বর্ষণ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, এ অবস্থা আরো ২/৩দিন চলতে পারে।