২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

সাতক্ষীরা সদর উপজেলা থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 01:58 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হান্নান মাহমুদ জানান, শুক্রবার সকালে সদরের গড়িয়ারডাঙ্গা গ্রামে হাফিজুল ইসলামের (৩৫) বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বাবার নাম গোলাম হোসেন।

এ সময় তার বাড়ি তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানান তিনি।

হাফিজুলকে মাদক ব্যবসায়ী উল্লেখ করে পরিদর্শক জানান, পরে উদ্ধার গাঁজাসহ তাকে থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে তার বিরুদ্ধে একটি মামলা করা হবে।