২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

রাজবাড়ী শহরে এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 05:45 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

বৃহস্পতিবার দুপুরে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মৃদুল মোল্লা (১৬) সদর উপজেলার দাদশী ইউনিয়নের আগমারাই গ্রামের মোমিন মেম্বারের ছেলে ও রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের কারিগরি বিভাগের দশম শ্রেণির ছাত্র।

মৃদুলের খালু আলাদাউদ্দিন মন্ডল বলন, কয়েকজন যুবক মৃদুলকে স্কুলের সামনে থেকে ধরে ২ নম্বর রেলওয়ে ক্যারেজের কাছে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে।

“আহত মৃদুলকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।”

রাজবাড়ী সদর থানার ওসি আব্দুল খালেক জানান, নিহতের স্বজনরা লাশ নিয়ে ব্যস্ত থাকায় এখনও মামলা হয়নি। তবে পুলিশ অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে।