২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় নারীর লাশ উদ্ধার

বরগুনা সদর উপজেলায় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 04:59 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

বৃহস্পতিবার সকালে উপজেলার গৌরীচন্না ইউনিয়নে খাজুরতলা গ্রামের একটি পুকুর থেকে আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারীর লাশটি উদ্ধার করা হয়।

তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বরগুনা থানার ওসি শামসুল হক জানান, ওই ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল খবির মিয়ার বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, শাড়ি পরা ওই নারীকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া শরীরে আঘাতের চিহ্নও রয়েছে।”

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।