২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম প্রেসক্লাবে ইন্টারনেট কর্নার

চট্টগ্রাম প্রেস ক্লাবের মিডিয়া সেন্টারে বেসরকারি মোবাইল অপারেটর রবি ইন্টারনেট কর্নার চালু করেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 03:21 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এক অনুষ্ঠানে এই কর্নারের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, প্রযুক্তির যুগে সংবাদ প্রেরণে ইন্টারনেটের কোনো বিকল্প নেই। এই ইন্টারনেট কর্ণার স্থাপিত হওয়ায় সাংবাদিকরা আধুনিক প্রযুক্তিগত সুবিধা পাবেন।

জেলা প্রশাসক বলেন, ধীর গতির ইন্টারনেট যেমন বিরক্তিকর তেমনি দ্রুত গতির ইন্টারনেট হল প্রয়োজনীয়। আধুনিক এই ইন্টারনেট কর্নার দ্রুত সংবাদ প্রেরণ ও বিভিন্ন তথ্য সংগ্রহে সংবাদকর্মীদের সহায়তা করবে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের কনসালটেন্ট মহিউদ্দিন বাবর ও চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মতিউল ইসলাম নওশাদ এবং রিজিওনাল অফিসার রেজোয়ান হামিদ সেজান।

পরে প্রধান অতিথি প্রেস ক্লাবের মিডিয়া সেন্টারে ফিতা কেটে রবি ইন্টারনেট কর্ণারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজার শাহজালাল, দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহেদ মালেক, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাশেদ রউফ, সিইউজের সাবেক সভাপতি শহীদ উল আলম, বিএফইউজের যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সিইউজের যুগ্ম সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম টিভি জানার্লিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ প্রমুখ।