ঝালকাঠীতে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার
ঝালকাঠীর রাজাপুর উপজেলায় এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সোবাহান হাওলাদার (৫৫) গ্রামের বাড়িতে একাই থাকতেন। তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে ঢাকায় বসবাস করে।
পরিদর্শক মাসুদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রশি দিয়ে গলায় ফাঁস লাগানো মৃতদেহের সুরতহাল রিপোর্টে অন্যকোন আঘাতের আলামত পাওয়া যায়নি।”
বেলা ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
