২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ট্রাকচাপায় যুবকের মৃত্যু

নাটোর শহরে ট্রাকের চাপায় সাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 12:07 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের হরিশপুর এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে নাটোর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেন্টু হোসেন (২৫) সদর উপজেলার হালসা ইউনিয়নের বাগডোব গ্রামের ইছাহাক আলীর ছেলে।

নাটোরের ঝলমলিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট ফজলুল হক জানান, সকালে পুলিশ লাইনের সামনে নাটোরগামী একটি ট্রাক পেছন থেকে সাইকেল আরোহী সেন্টুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।