২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট চলছে রাঙ্গাবালী উপজেলায়

কড়া নিরাপত্তার মধ্যে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 11:53 AM

Updated : 22 Aug 2022, 06:32 PM

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত  ভোট গ্রহণ চলবে।  

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে জানিয়ে রিটানিং কর্মকর্তা মো. জয়নুল আবেদীন বলেন, বেলা সাড়ে ১১টা পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সচেষ্ট রয়েছে বলে জানান তিনি।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

২০১১ সালে গঠিত এ উপজেলায় প্রথমবারের মতো নির্বাচন হচ্ছে। এতে  চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যানসহ (পুরুষ ও মহিলা) মোট ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার ৬৭ হাজার ২৯৬ জন। মোট ভোট কেন্দ্র ৩০টি।

চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান কবির চাঁন। ঘোড়া প্রতীকে তার প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন আকন।

অন্যদিকে ইসলামী আন্দোলনের সমর্থিত প্রার্থী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আমির হোসেন মোল্লা কাপ-পিরিচ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে লড়ছেন।

২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি রাঙ্গাবালী উপজেলা পরিষদ কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।