চাঁপাইনবাবগঞ্জে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ৬০ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি।
বুধবার সন্ধ্যায় নন্দিপুর ইউনিয়নের ভাগলপুর গ্রামে এ অভিযান চালানো হয় বলে বিজিবি জানায়।
নওগাঁ ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুজিব জানান, গোপন সংবাদ পেয়ে কামালপুর বিওপির বিজিবি সদস্যরা ভাগলপুর গ্রাম থেকে সন্ধ্যা পৌনে ৬টার দিকে মূর্তিটি উদ্ধার করে।
মূর্তিটির আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা বলে তিনি জানান।
