২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিকেল ও বিশ্ববিদ্যালয় চায় না পিসিপি

খাগড়াছড়িতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন কার‌্যক্রম স্থগিত করার দাবি জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2014, 07:13 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

বুধবার সকাল এ দাবিতে এ সংগঠনটি খাগড়াছড়ি জেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি কলেজ গেট হয়ে চেঙ্গী স্কোয়ার গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানে তারা প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সহসাধারণ সম্পাদক সোনায়ন চাকমাসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার উন্নতি না ঘটিয়ে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হলে পাহাড়ি শিক্ষার্থীরা নানা বৈষম্যের শিকার হবে।

পার্বত্য চট্টগ্রামের পূর্ণ স্বায়ত্বশাসন বাস্তবায়ন না হওয়া পর‌্যন্ত মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন কার‌্যক্রম বন্ধ রাখার এবং র‌্যাব মোতায়েন ও বিজিবি ক্যাম্প স্থাপনের নামে পাহাড়িদের উচ্ছেদ বন্ধ করার জোর দাবি জানান তারা।

রাঙামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের নামে সরকার আবারো পাহাড়ি উচ্ছেদ ও সেটলার পুনর্বাসনের নতুন ষড়যন্ত্র করছে বলে মনের করেন তারা।

তারা বলেন, কাপ্তাই বাঁধের মতো এসব উন্নয়নও পাহাড়িদের জন্য অভিশাপে পরিণত হবে।