বায়েজিদ স্টিলের মালিকের বিরুদ্ধে পরোয়ানা
ব্যাংক ঋণের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বায়েজিদ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিক আবু বক্কর চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
মামলার অভিযোগপত্র আমলে নিয়ে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক এস এম মজিবুর রহমান বুধবার এ আদেশ দেন।
রূপালী ব্যাংকের ওই শাখা থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করে ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপকের যোগসাজোশে আসামিরা তা আত্মসাৎ করেন বলে জানান আইনজীবী মাহমুদুল।
২০০৩ সালের ১৫ ডিসেম্বর এ ঘটনায় তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা আবদুর রব নকিব এ মামলা করেন।
গত মাসে দুদকের উপ-সহকারী পরিচালক আবুল বশর এ দুই জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন আদালতে।
