স্ত্রীকে আগুনে পোড়ানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে
টাঙ্গাইল শহরে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে তার স্বামী হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।
শহরের আদি টাঙ্গাইল দাস পাড়ায় অগ্নিদগ্ধ হয়ে নিহত ওই গৃহবধূর নাম শিউলি বেগম (২৮)। তার বাবার বাড়ি একই এলাকায়। তার এক ছেলে এবং এক মেয়ে রয়েছে।
মঙ্গলবার অগ্নিদগ্ধ হওয়ার পর বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিউলি।
নিহত শিউলির মা নিলুফার বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অভিযোগ করে বলেন, “শিউলির স্বামী সুজন মিয়া মাদকসেবী। মঙ্গলবার বেলা ১১টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিউলিকে মারধর করে সুজন।
নিলুফার জানান, পরে উন্নত চিকিৎসার জন্য ওইদিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে বুধবার সকালে শিউলি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মেডিকেল কলেজ সূত্র জানিয়েছে, আগুনে শিউলির ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিলো।
এ বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইল মডেল থানার ওসি আক্তারুজ্জামান বলেন, “এ ব্যাপারে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি।”
