২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সড়ক দুর্ঘটনা এখন জাতীয় দুর্ভাবনা’

রমজানে যানজটে হ্রাসে সমন্বিত অভিযান চালানো হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2014, 02:53 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

বুধবার রাজধানীর গুলিস্তান মোড়ে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) আয়োজিত সড়ক দুর্ঘটনারোধে গণসচেনতামূলক কর্মসূচিতে মন্ত্রী এ কথা বলেন।

“আসন্ন রমজান মাসে যানজটে জনদুর্ভোগ কমাতে এই প্রচার আরো জোরদার করা হবে। রাস্তাকে দখলমুক্ত করা হবে, ফুটপাত দখলমুক্ত করতে সচেতন আছি, দখলমুক্ত করতে হবে। রজমানে যানজটে জনদুর্ভোগ ও দুর্ঘটনা হ্রাসে সমন্বিত অভিযান চলবে।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

তিনি বলেন, “যানজট জাতীয় সমস্যা আর দুর্ঘটনা এখন জাতীয় দুর্ভাবনা। গণসচেনতামূলক কর্মসূচি বর্তমানে ঢাকায় করা হচ্ছে এবং আগামীতে সারা দেশে করা হবে।”

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “দুর্ঘটনার জন্য জন্য শুধু চালকরাই দায়ী নয়, অনেক সময় পথচারীরাও বেপরোয়া চলাচল করে।”

“মোটরসাইকেল এখন মূর্তিমান আতঙ্ক, রেজিস্ট্রেশন ছাড়া মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”

কর্মসূচিতে গুলিস্তান মোড়ে চালক ও পথচারীদের মাঝে প্রচারপত্র দিয়ে প্রচারাভিযান চালানো হয়।

এ সময় বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সাঈদ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি ও  চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, সংগীত শিল্পী এস আই টুটুল, অভিনেতা মনির খান শিমুল উপস্থিত ছিলেন।