২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ফরমালিনযুক্ত আম ও লিচু ধ্বংস

ফেনী শহরে ফরমালিনযুক্ত চার মণ আম ও লিচু ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 09:14 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

মঙ্গলবার বিকালে ট্রাংক রোডের ফুটপাতে এবং ভ্রাম্যমাণ ফল দোকানে এ অভিযান চালানো হয়।

এ সময় এক ফল ব্যবাসায়ীকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

ফেনী পৌরসভার প্যানেল মেয়র-২ সাইফুর রহমান সাইফু জানান, ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল আলম তানভীরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় আম ও লিচুতে ফরমালিন মিশিয়ে বিক্রির অভিযোগে বিভিন্ন ফল ব্যবসায়ীর চার মণ আম ও লিচু জব্দ করা হয়।

পরে জব্দ করা ওই আম ও লিচু সবার সমানে সড়কের উপর পৌরসভার গাড়ি দিয়ে ধ্বংস করা হয়।