মাওয়ায় ফরমালিনযুক্ত মালটা জব্দ
মুন্সীগঞ্জের মাওয়ায় ফরমালিন চেক পোস্টে ফরমালিনযুক্ত ৫০ কার্টন মালটা জব্দ ও ধ্বংস করা হয়েছে।
লৌহজং থানার ওসি আবুল কালাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণবঙ্গগামী দুটি পিকাপ ভ্যানে তল্লাশি চালিয়ে এসব মাল্টা জব্দ করা হয়।
ওইসব মাল্টার ওজন এক হাজার কেজি বলে জানান তিনি।
তিনি আরো জানান, জব্দ করা মাল্টা পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
তবে পিকাপ ভ্যানে অন্য মালামাল থাকায় সেটি ছেড়ে দেয়া হয়েছে, তবে এর মালিককে সনাক্তের চেষ্টা চলছে।
