২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ভারতীয় শাড়ি আটক

ফেনীর পরশুরামে ৩৫ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করেছে বিজিবি।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 05:16 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

মঙ্গলবার ভোরে উপজেলার দক্ষিণ কেতরাংগা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৭১৭টি শাড়ি আটক করা হয়।

ফেনী ৪ বিজিবির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আবদুর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে দক্ষিণ কেতরাংগা বিওপির সদস্যরা ওই এলাকার ২১৭৫ নম্বর সীমান্ত পিলারের অভিযান চালায়। এসময় ভারতীয় লোকজন মাথায় করে কিছু শাড়ি বাংলাদেশ সীমান্তে নিয়ে আসছিল।

দক্ষিণ কেতরাংগা বিওপির হাবিলদার মো. রফিকুল ইসলাম তাদের ধাওয়া করলে শাড়িগুলো ফেলে পালিয়ে যায়।

৪ বিজিবি কোম্পনি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজি মাহমুদুন নবী জানান, আটককৃত শাড়িগুলোর মূল্য ৩৫ লাখ টাকা।