২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইনে যাচ্ছে জাতীয় পরিচয়পত্র সেবা: আইনমন্ত্রী

জনদুর্ভোগ কমাতে অনলাইনে আবেদনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সেবা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 06:55 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

সোমবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তরে এ তথ্য জানান সংসদ কাজে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত এই মন্ত্রী।

চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, জরুরি ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র সংশোধন ও হারানো পরিচয়পত্র পুনরায় উত্তোলনে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কার‌্যালয়ে [আগারগাঁও ইসলামী ফাউন্ডেশন ভবন] ওয়ান স্টপ সার্ভিস দেওয়া হচ্ছে। সেখানে ১০টি বুথে দৈনিক গড়ে দেড় হাজার মানুষকে এ সেবা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, “জনগণের দুর্ভোগ লাঘবে ইসি ইতোমধ্যে বিকেন্দ্রীকরণ প্রক্রিয়ায় উপজেলা পর‌্যায় পর‌্যন্ত জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা কার‌্যক্রম বিস্তৃত করেছে। এছাড়া অনলাইনে আবেদনের মাধ্যমে এ সেবা প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।”

আইনমন্ত্রী জানান, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক [ভিপিএন]-এর মাধ্যমে এ সেবা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এটা চালু হলে সব উপজেলা কার‌্যালয় থেকে একদিনে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা দেওয়া সম্ভব হবে।

বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার‌্যসূচির শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

পুরনো খবর:

অনলাইনে পরিচয় নিবন্ধনের সুযোগ আসছে