শেরপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
শেরপুরের নকলা উপজেলার একটি হত্যা মামলায় দুই সহোদরসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার জেলা ও দায়রা জজ মো. রবিউল হাসান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
এদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাভোগ করতে হবে।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে খালাস দেয়া হয়েছে।
ওই আদালতের রাষ্ট্রপক্ষের চন্দন কুমার পাল জানান, জমিজমা নিয়ে পূর্ব শত্রুতা ও মামলা-মোকদ্দমার জের ধরে ২০১০ সালের ১২ অক্টোবর চিথলিয়া গ্রামের সফর উদ্দিনের ছেলে আবু মিয়াকে (৫০) ধারালো অস্ত্রের আঘাতে নৃশংসভাবে খুন করে আসামিরা।
এ ঘটনায় নিহতের স্ত্রী আনোয়ারা বেগম বাদী হয়ে আটজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
