২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ট্রাক ধর্মঘট প্রত্যাহার

সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক সংস্কার ও চাঁদাবাজি বন্ধের দাবিতে সিলেট জেলায় ট্রাক শ্রমিক ইউনিয়নের ডাকা ৭২ ঘণ্টার ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 04:17 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

সোমবার সিলেট জেলা প্রশাসকের সঙ্গে ইউনিয়নের নেতাদের বৈঠকের পর বেলা ২টায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার।

রোববার সকাল ৬টা থেকে সিলেট জেলায় ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘট শুরু হয়।

আবু সরকার জানান, বৈঠকে ট্রাক শ্রমিকদের দাবি এক সপ্তাহের মধ্যে বাস্তবায়নের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে রাস্তার সংস্কার ও চাঁদাবাজি অবিলম্বে বন্ধ করা না হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।

ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক সংস্কার ও চাঁদাবাজি বন্ধের দাবিতে সিলেট জেলা প্রশাসকের কাছে বেশ কয়েকবার স্মারকলিপি প্রদান করার পরও প্রশাসন নীরব ভুমিকা পালন করে। তাই তারা বাধ্য হয়ে ট্রাক ধর্মঘটের ডাক দেন।