চট্টগ্রামে জামায়াত-শিবিরকর্মীসহ গ্রেপ্তার ২০
নাশকতার অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়ার বিভিন্ন এলাকা থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে ১০ জনই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান জানান, উপজেলার পদুয়া, চরম্বা ইউনিয়ন থেকে জামায়াত-শিবিরের ৬ জন কর্মীকে গ্রেপ্তার করা হয়।
“এদের সবাই বিভিন্ন নাশকতার মামলার পলাতক আসামি।”
এছাড়া সাতকানিয়া থেকে জামায়াত-শিবিরের চার কর্মীসহ ১৪ জনকে গ্রেপ্তার হয় বলে জানিয়েছেন সাতকানিয়া থানার ওসি মো. খালেদ হোসেন।
