২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুপিয়ে কসাইখানার কর্মীকে খুন চট্টগ্রামে

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কসাইখানায় কর্মরত এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 06:55 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

শনিবার রাতে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এলাকার পানি উন্নয়ন বোর্ডের সামনের সড়ক থেকে আবদুস শুক্কুর (২৫) নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

শুক্কুর ওই উপজেলার কদমতলী ইউনিয়নের হাজীপাড়া গ্রামের মৃত সেয়ানত আলীর ছেলে। তিনি লিচুবাগান এলাকার চান মিয়ার মাংসের দোকানে কাজ করতেন।

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) চন্দন কুমার চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কে বা কারা তাকে হথ্যা করে লাশ ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

শুক্কুরের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের দুটি চিহ্ন রয়েছে বলে জানান তিনি।

ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই ঘটনায় নিহতের বড়ভাই লিয়াকত আলী বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় একটি হত্যা মামলা করেছেন।

আসামিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানান পুলিশ কর্মকর্তা চন্দন।