থানার পরিদর্শকের বিরুদ্ধে মামলার নির্দেশ
ঘুষ গ্রহণের অভিযোগে মেহেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে আদালত।
এছাড়া মামলাটির তদন্ত করতে আদালত দুদককেও নির্দেশ দিয়েছে।
রোববার মেহেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মতিউর রহমান সদর থানার ওসিকে এ আদেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, মেহেরপুর পৌরসভার ক্যাশবপাড়া এলাকার উইসুফ নবীর ছেলে সাহেব আলী (১৯) নামের আটক এক যুবকের মুক্তির বিনিময়ে ১০ হাজার টাকা ঘুষ নেন পরিদর্শক তরিকুল।
কিন্তু এরপরও তাকে ছেড়ে না দিয়ে তাকে একটি মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে আরো তিনটি মামলায় জড়িয়ে দেন।
আদালত উক্ত জবানবন্দি এজাহার হিসেবে গণ্য করে তরিকুলের বিরুদ্ধে মামলা দায়ের করতে সদর থানার ওসিকে নির্দেশ দেয়।
