নীলফামারীতে কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
নীলফামারীর ডিমলায় কলেজছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণের চিত্র মোবাইল ফোনে ধারণ করে ইন্টানেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে রশিদুল ইসলামকে (৩৫) গ্রেপ্তার করা হয়। রশিদুল ডিমলা উপজেলার খালিশাচাপানী ইউনিয়নের বাইশপুকুর গ্রামের শমশের আলীর ছেলে।
ডিমলা থানার ওসি শওকত আলী জানান, কলেজছাত্রী বাদী হয়ে শনিবার রাতে মামলা করার পর রশিদুলকে গ্রেপ্তার ও ধর্ষণের ভিডিও চিত্র উদ্ধার করা হয়।
রোববার আদালতে হাজির করলে তাকে কারগারে পাঠানো হয়।
দুদিন আগে রশিদুল ধর্ষণের চিত্রটি ইন্টারনেটে এবং বিভিন্ন মোবাইল ফোনে ছড়িয়ে দেয়।
ওসি শওকত আরো বলেন, ঘটনাটি জানতে পেরে ছাত্রীটি শনিবার রাতে ডিমলা থানায় এসে নারী ও শিশু নির্যাতন আইনে মামল করেন।
ডিমলা থানার উপ-পরির্দশক ও মামলার তদন্ত কর্মকর্তা হারেছুল ইসলাম বলেন, মামলা পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে রশিদুলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।
ছাত্রীটির ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
