২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকরিয়ায় বাসের ধাকায় নিহত ২

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাসের ধাক্কায় নারীসহ একটি মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হয়েছেন, আহত হন তিন জন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 08:28 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

শুক্রবার বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়া উপজেলার বানিয়ারছড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চকরিয়ার দিগরপানখালীর মোজাম্মেল হকের ছেলে মিরাজ হোসেন (১৫) এবং মহেশখালীর ছাইরারবিলের শাহ আলমের স্ত্রী নুরুন্নেচ্ছা বেগম (৩০)।

আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চকরিয়া থানার এসআই মো. কামাল হোসেন জানান, বিকাল ৩টার দিকে একটি বাস কক্সবাজারগামী একটি মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়।  

আহতদের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং দুজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাসটিকে সনাক্ত করা যায়নি বলে জানান এসআই কামাল।