২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে একরাম হত্যায় আরেকজন গ্রেপ্তার

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যায় আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 06:49 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

Image
নিহত একরামুল হক (ফাইল ছবি)

নিহত একরামুল হক (ফাইল ছবি)

শুক্রবার বিকালে সদরের ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের শ্বশুরবাড়ি থেকে আবু বক্করকে (২৫) গ্রেপ্তার করা হয়।

এনিয়ে একরাম হত্যার ঘটনায় ২৬ জনকে গ্রেপ্তার করা হলো।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, একরাম হত্যায় জড়িত অভিযোগে আবু বক্করকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর থেকে আবু বক্কর তার শ্বশুর বাড়িতে আত্মগোপন করেছিল।

পুলিশি জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিদের দেয়া তথ্য অনুযায়ী আবু বক্করকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় প্রকাশ্যে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরামকে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।