শাহ আমানতে সোনাসহ যুবক আটক
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি ওজনের ১৬টি সোনার বারসহ এক যুবককে আটক করেছে বিমানবন্দর কাস্টমস।
ফাইল ছবি
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার অথেলো চৌধুরী জানান, সকাল সাড়ে ৯টার দিকে এয়ার এরাবিয়ার ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে।
“মালামাল স্ক্যানিং করার সময় মঞ্জুরের আনা একটি টেবিল ফ্যানের ভেতর স্বর্ণের বারগুলো পাওয়া যায়।”
জব্দ করা সোনার বাজার মূল্য ৮০ লাখ টাকা বলে জানান অথেলো চৌধুরী।
