২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ পাসপোর্ট  দালালের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে দেড়শ' পাসপোর্টসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে দালালির অভিযোগে প্রত্যেককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 11:00 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

গ্রেপ্তাররা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মৌলভীপাড়া এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে জুয়েল-(৩৫), মধ্যপাড়ার  মৃত সুভাষ পালের ছেলে সন্তোষ পাল (৪০) এবং আব্দুল হান্নানের ছেলে সুমন আহমেদ (২৫)।

ব্রাহ্মণবাড়িয়া পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রাজু আহমেদ মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার দুপুর ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল কবির সুমনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের মসজিদ রোডের সিয়াম টেলিকমে অভিযান চালায়। তাদের কাছ থেকে দেড়শ' পাসপোর্টসহ, ১৫০টি ডেলিভারি স্লিপ ও ৮৭টি আবেদন ফরম এবং বেশ কিছু ভূয়া রাবার স্ট্যাম্প উদ্ধার করা হয়।

 তিনি জানান, গ্রেপ্তারদের প্রত্যেককে ২ বছরের কারাদণ্ড দেয়া হয়।