রাজশাহীতে বাসচাপায় শিশু নিহত
রাজশাহীর গোদাগাড়ীতে বাস চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার শাব্দীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহিদুল ইসলাম (৪) উপজেলার কাদিপুর গ্রামের সৈবুর রহমানের ছেলে।
দুর্ঘটনার পর বাসটি আটক হয়েছে বলে জানান ওসি।
