কুষ্টিয়ায় যুবক খুন, আটক ২
কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় নসিমন চুরি নিয়ে বিরোধে এক যুবককে কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় আহত হন একজন।
আহত আকরামকে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ২ জনকে আটক করেছে।
দৌলতপুর থানার ওসি এনামুল হক জানান, উপজেলার রেফায়েতপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামে বিকালে একটি নসিমন চুরির ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে সাইফুল ইসলামকে পাশ্ববর্তী নওশের আলী ও তার সঙ্গীরা হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পুলিশ নিয়ামত আলী ও আমির হামজা নামের দুইজনকে আটক করেছে বলে ওসি জানান।
