২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাদক ব্যবসায়ীসহ আটক ১৫

চট্টগ্রামের বরিশাল কলোনিতে অভিযান চালিয়ে ধারালো অস্ত্রসহ এক মাদক ব্যবসায়ী ও ১৪ মাদকসেবীকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 09:15 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর নাম মো. আলাউদ্দিন (২২)।

মঙ্গলবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশের বিশেষ এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন নগর পুলিশের  কোতোয়ালী জোনের সহকারী কমিশনার  আব্দুর রউফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে কোতোয়ালী ও সদরঘাট থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।”

এসময় বিপুল পরিমাণ অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়।

পুলিশ কর্মকর্তা রউফ বলেন, “অভিযানে আটটি ঘর ভেঙ্গে দেয়া হয়েছে। ভেঙ্গে দেয়া এসব ঘরের একটি থেকে ছুরি, চাপাতি, কিরিচ, রাম দাসহ আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।”

ভেঙ্গে দেওয়া এসব ঘরে মাদক সেবনের পাশাপাশি বিক্রিও হয় বলে দাবি করেছেন রউফ।

নগরীর মাদকজোন হিসাবে খ্যাত এই কলোনিতে এর আগেও পুলিশ অভিযান চালালে মাদকসেবীদের হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছিলেন।