২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুর্ঘটনায় আহত ৪ পুলিশ

চট্টগ্রামের আদালত ভবন সড়কে পুলিশবাহী একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 07:40 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

মঙ্গলবার দুপুরে আদালত এলাকার জেলা ভূমি রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- এসআই মো. শাহজাহান (৫০), কনস্টেবল ও গাড়ির চালক মো. সেলিম (৩৯), তুহিন আহামেদ (২২) এবং মো. রাসেল (২২)।  তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

কোতোয়ালী থানার এসআই মো. রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর পৌনে ৩টার দিকে পুলিশ সদস্যদের বহনকারী গাড়িটি আদালত থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে জেলা পরিষদ মার্কেটের পেছনের দেয়ালে ধাক্কা দেয়।

এতে পুলিশের এক এসআই ও তিন কনস্টেবলসহ চারজন আহত হন।

আদালতে দায়িত্ব পালন শেষে পুলিশের দলটি দামপাড়া পুলিশ লাইনে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন এসআই রফিক।