২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ফরমালিনযুক্ত লিচু বিক্রেতা দণ্ডিত

চাঁপাইনবাবগঞ্জ শহরে ফরমালিনযুক্ত লিচু জব্দ ও ধ্বংস করে বিক্রেতাকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 08:08 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

সোমবার সন্ধ্যায় শহরের নিউ মার্কেট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিজুর রহমান এ অভিযান চালান।

দণ্ডিত আব্দুস সাত্তার (৩৬) জেলা শহরের আরামবাগ মহল্লার বাসিন্দা।

ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান জানান, তার ভ্রাম্যমাণ আদালত প্রায় ১১ হাজার ফরমালিনযুক্ত লিচু জব্দ করে। পরে তা ওই স্থানে জনসমক্ষে ধ্বংস করা হয়।

ফরমালিনযুক্ত লিচু বিক্রির অভিযোগে আব্দুস সাত্তারকে এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয় বলেও তিনি জানান।

এদিকে, রমজান আলী নামের এক লিচু ব্যবসায়ী জানান, ধ্বংস করা লিচুগুলো দিনাজপুর থেকে নিয়ে এসে এখানে বিক্রি করা হচ্ছিল।